রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আসুন, আকাঙ্ক্ষিত বিশ্ব বিনির্মাণ করি

ব্র্যাক এর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ বলতেন, মানুষ যখন তার ভেতরের সক্ষমতাকে অনুভব করতে পারে, তখন তার সামনে একটি আশার আলো জ্বলে ওঠে।

তিনি আজ নেই, তবে তার দেখানো সেই আলো প্রতি মুহূর্ত প্রত্যক্ষ করছেন তার অনুসারীরা। সে আলো ছুটে যাচ্ছে দিগন্ত থেকে দিগন্তে।

বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক খুব শিগগিরই পূরণ করতে যাচ্ছে ৫০ বছর। ১৯৭২ সালের ২১ মার্চ এটি প্রতিষ্ঠা করেন স্যার ফজলে গাসান আবেদ। এর পর ধীরে ধীরে তাতে ৯০ হাজার মানুষ সংযুক্ত হয়ে (৭০ শতাশই নারী) জীবন মানের উন্নয়ন ঘটিয়ে চলেছেন প্রায় ১৩ কোটি মানুষের।

সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্র্যাক এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এক বিশেষ অনুষ্ঠানের। আপাতত এই অনুষ্ঠানটি তিন দিনব্যাপী হলেও এর প্রভাব থাকবে দীর্ঘ সময়। ব্র্যাক এই অনুষ্ঠানের নাম দিয়েছে ‘হোপ ফেস্টিভ্যাল’ বা ‘আশা উৎসব’। এ উৎসব শিল্পের, সংস্কৃতির, গল্পের, সংগীতের, চারুকলার। এ উৎসব সবার, সার্বজনীন।

আজ ৯ ফেব্রুয়ারি থেকে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের এই আশা উৎসব চলবে বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানের প্রথম দিনের নামকরণ ‘বাংলাদেশের প্রতি শ্রদ্ধার্ঘ্য’। আগামীকাল ‘সম্ভাবনার শক্তি’। আর শেষ দিনের অনুষ্ঠানের নাম ‘আকাঙ্ক্ষিত পৃথিবী গড়া’।

এই তিন দিন প্রতিবিকাল ৪টা থেকে চলবে পুরস্কার বিতরণ ও মঞ্চ প্রদর্শনী।

প্রথম দিন বাঙালির ঐতিহ্য পুঁথিপাঠ করবেন ফজলুর রহমান বাবু ও তার দল। এর পর প্রচ্যনাটের নান্দনিক উপস্থাপনা। এর পর মঞ্চ মাতাবেন অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, ব্যান্ড লালন এবং বেঙ্গল পরম্পরা সংগীতালয়।

দ্বিতীয় দিন ইশারা ভাষার মাধ্যমে যোগাযোগের সক্ষমতা নিয়ে আলোচনা। ‘সমতন্ত্র কেন চাই’- এ নিয়ে কথা বলবেন নবনীতা চৌধুরী। এর পর নৃত্যনাট্য পরিবেশন করবে যাত্রিক। আড়ং-এর পক্ষ থেকে একটি ফ্যাশন শোতে লোকায়ত শিল্প, ঐতিহ্য আর আধুনিকতা সম্মিলন ঘটবে। সবশেষে মঞ্চে আসবে ব্যান্ড রেনেসাঁ, ফিডব্যাক, ইমন চৌধুরী অ্যান্ড ফ্রেন্ডস, মিফতাহ জামান এবং গার্ল পাওয়ার ব্যান্ড।

তৃতীয় ও শেষ দিনের আয়োজনটি একটু বিশেষ হওয়াই চাই। এ দিনের অনুষ্ঠান শুরু হবে দুটি পুরস্কার বিতরণ দিয়ে। এর পর ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট কয়্যারের পরিবেশনা। সবশেষে আসবেন নগর বাউল জেমন, সঙ্গে আর্টসেল ও নেমেসিস। এদের সাথে আরও থাকবেন মাশা ইসলাম, সিঁথি সরকার, চন্দনা মজুমদার এবং সানজিদা মাহমুদ নন্দিতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com