সোমবার, ২৯ Jun ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
পাসওয়ার্ড শেয়ার করে একই অ্যাকাউন্টে অতিরিক্ত কেউ আর নেটফ্লিক্স দেখতে পারবে না। দেখতে হলে তার জন্য প্রতি মাসে নির্দিষ্ট হারে মাশুল দিতে হবে। খবর বিবিসির।
ভিডিও-স্ট্রিমিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, শুরুতে পরীক্ষামূলকভাবে কানাডা, নিউজিল্যান্ড, পর্তুগাল ও স্পেনে নিয়মটি চালু করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক স্ট্রিমিং প্ল্যাটফর্মটি গত বুধবার তাদের বহুল প্রতীক্ষিত ‘পাসওয়ার্ড বিনিময়’ নীতিমালা প্রকাশ করেছে।
সেখানে বলা হয়েছে, এখন থেকে নেটফ্লিক্সের ব্যবহারকারীকে মূল অ্যাকাউন্ট চালানোর জন্য একটি ‘প্রাথমিক অবস্থান’ নির্ধারণ করতে হবে এবং ঠিক করতে হবে তাদের অ্যাকাউন্ট পরিবারের আর কারা ব্যবহার করতে পারবেন। এ ছাড়া এর সঙ্গে সেই অবস্থানে বসবাস করেন না, এমন দুটি স্থানের জন্য দুটি আলাদা সাব-অ্যাকাউন্ট করতে পারবেন। অতিরিক্ত কোনো ব্যবহারকারী নেটফ্লিক্সের গ্রাহকের অ্যাকাউন্ট ব্যবহার করলে তার জন্য প্রতি মাসে নির্দিষ্ট হারে মাশুল দিতে হবে।
নেটফ্লিক্স জানিয়েছে, সারা বিশ্বে তাদের এক কোটির মতো শেয়ার্ড অ্যাকাউন্ট ব্যবহারকারী রয়েছেন। বর্তমানে ব্যবহারকারীরা সহজেই পাসওয়ার্ড বিনিময়ের মাধ্যমে বিভিন্ন স্থানে বসে ব্যক্তিগত ডিভাইস ও টেলিভিশনে নেটফ্লিক্স দেখতে পারেন।