রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আইইবি নির্বাচন : আওয়ামী লীগ সমর্থিত সবুর-মঞ্জু প্যানেল সব পদে জয়ী

দেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ’র (আইইবি) ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সবুর-মঞ্জু প্যানেল সবকটি পদে জয়লাভ করেছে।
নির্বাচনে প্রেসিডেন্ট পদে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর ও সম্মানী সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু নির্বাচিত হয়েছেন।
চারটি ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী কাজী খায়রুল বাশার, প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ এবং প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলু।
চারটি সম্মানী সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, প্রকৌশলী মো. আবুল কালাম হাজারী, প্রকৌশলী মো. রনক আহসান, প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী এবং প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন।
এছাড়া আইইবির ঢাকা কেন্দ্রে চেয়ারম্যান পদে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, ভাইস-চেয়ারম্যান পদে প্রকৌশলী শেখ মাসুম কামাল, প্রকৌশলী মো. হাবিব আহমেদ হালিম মুরাদ এবং সম্মানি সম্পাদক পদে মো. নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে আইইবি’র ১৮ টি কেন্দ্র, ৩৩ টি উপকেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
এবারের নির্বাচনে আইইবি সদর দফতরে ১০ টি নির্বাহী পদের বিপরীতে ৩৪ জন, সেন্ট্রাল কাউন্সিল সদস্যের ২৭ পদের বিপরীতে ১৪৫ জন প্রতিদ্ব›িদ্ধতা করেছেন। ঢাকা কেন্দ্রের চারটি নির্বাহী পদের বিপরীতে ১০ জন এবং লোকাল কাউন্সিল মেম্বারের ৩০ পদের বিপরীতে ১০০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
‘উন্নত জগৎ গঠন করুন’ এই স্লোগানে ১৯৪৮ সালের ৭ মে  পেশাজীবিদের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) প্রতিষ্ঠা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com