বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

গোপালগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

গোপালগঞ্জে গতরাত থেকে  ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায়  গোপালগঞ্জ জেলা বিসিক কার্যালয় শহরের পৌরপার্কে এ  মেলার আয়োজন করেছে।
বৃহস্পতিবার রাতে শহরের পৌর পার্কে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র শেখ রকিব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি ) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে  বিসিকের গোপালগঞ্জ জেলা কর্যালয়ের  সহকারী ব্যবস্থাপক গৌরব দাস প্রমুখ বক্তব্য রাখেন ।
পরে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমসহ অতিথিরা  মেলার স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন। পৌরপার্কে অনুষ্ঠিত এ মেলায় ৪০ টি স্টল বসেছে। এতে বস্ত্র , পাট, চারু কারু, মৃৎ ও হস্ত শিল্পে উৎপাদিত পণ্যের সমাহার ঘটেছে । এ মেলা চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ।
বিসিকের গোপালগঞ্জ জেলা কর্যালয়ের  সহকারী ব্যবস্থাপক গৌরব দাস বলেন, বস্ত্র , পাট, চারু কারু ,মৃৎ ও হস্ত শিল্পের প্রসারে এ মেলার আয়োজন করা হয়েছে।মেলায় দেশের বিভিন্ন প্রান্তে  উৎপাদিত পণ্যের পসরা বসেছে।এখান থেকে দর্শনার্থীরা তাদের পছন্দের পণ্য সুলভে কিনতে পারছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com