রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
দীর্ঘ ৪৭ বছর পেরিয়ে ৪৮ বছরে পদার্পণ করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবে বিএনপির প্রতিনিধি দল।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, শনিবার বেলা ৩টায় রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠানে অংশ নেবেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান ও ইন্সপেক্টর জেনারেল পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন উপস্থিত থাকবেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা এই ইউনিটসহ দেশের সকল পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।