বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৫ মিনিটের দিকে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।
ইউকসাম শহর সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। পাহাড়ি এই শহরে বেড়াতে যান পর্যটকেরা। সোমবার ভোরবেলা শহরে কম্পন অনুভূত হয়। তবে কম্পনের মাত্রা বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নেই বলেই মনে করা হচ্ছে।
এর আগে, রোববার বিকেলে মৃদু কম্পন হয়েছিল আসমে। আসমের নগাঁও এলাকায় বিকেল ৪টা ১৮ মিনিটের দিকে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।
সপ্তাহ খানেক আগেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। ৭ দশমিক ৮ মাত্রার সেই কম্পনের পর আফটার শক হয় অন্তত ১০০ বার। পর পর কম্পনে বিধ্বস্ত পশ্চিম এশিয়ার দুই দেশে মৃত্যুমিছিল অব্যাহত আট দিন পরেও। এখনও পর্যন্ত ৩৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।