রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কুমিল্লায় ফুলের বাজার জমজমাট

বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে কুমিল্লায় ফুলের বাজার জমজমাট। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকেই হিড়িক পড়ে ফুল দোকানে বেচাকেনার। ফুল ব্যবসায়ী মাইনউদ্দিন বাসসকে জানান, আজ একই দিন বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে কুমিল্লার বিভিন্নস্থান থেকে তরুণ-তরুণীরা ফুল কিনতে ফুলের দোকানে ছুটে আসেন। থোকায় থোকায় ফুল বিক্রি হচ্ছে। তিনি বললেন এবার তুলনামূলকভাবে বেশি ফুল বেচাকেনা হচ্ছে। দোকানীরাও দাম ভালো পাচ্ছেন।
ফুলচাষি তোফায়েল বাসসকে জানান, গতবারের তুলনায় এবার ফুল বেশি দামে বিক্রি হচ্ছে। ভোর থেকেই বাজারে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ধরনের ফুল কুমিল্লার দোকানগুলোতে শোভা পাচ্ছে। পর্যাপ্ত ফুল ওঠায় জমে ওঠে  ফুলের বাজার।
বরুড়া গ্রামের ফুলচাষি আলমগীর বাসসকে জানান, তার প্রতি পিস গোলাপ ১০/১২ টাকা বিক্রি হয়েছে। লং স্টিক চায়না গোলাপ বিক্রি হয়েছে ২৫/৩০ টাকা প্রতিটি। ফুলের ব্যাপক চাহিদার কারণে শহরের বিভিন্ন স্পটে ফেরি করে ফুল বিক্রি করতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com