রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, চলতি বছরের জুন থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্প চালু করা হবে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।
এ ছাড়া, চলতি মাসের ২৫-২৮ তারিখের মধ্যে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা এবং আগামী সপ্তাহ থেকে সহকারী শিক্ষকদের অনলাইনে আন্তঃউপজেলা ও আন্তঃজেলা বদলী কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, চলতি বছরের মার্চের মধ্যে প্রাথমিক পর্যায়ের সব শিক্ষকের পাঠ্যক্রম বিস্তরণ সংক্রান্ত এবং বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শেষ করা হবে।
মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুবকর সিদ্দিক ও মো.মোশাররফ হোসেনও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।