বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

৬ মাসে দেশে ফেসবুক ব্যবহারকারী কমেছে ১ কোটি ২৪ লাখ, তবুও বিশ্বে দশম

বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা গত ছয় মাসে ২১ শতাংশ কমেছে। গত বছরের জুলাইয়ে দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫ কোটি ৮৯ লাখ। ছয় মাসে ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ২৪ লাখ কমে এ বছরের জানুয়ারিতে ৪ কোটি ৬৫ লাখ হয়েছে।

সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাট সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে। প্ল্যাটফর্মটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ডেটা বিশ্লেষণ করে।

তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা অবশ্য বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করেনি। এ বিষয়ে জানতে চেয়ে দ্য ডেইলি স্টারের অনুরোধের জবাবও দেয়নি মেটা।

নেপোলিয়নক্যাট জানায়, বাংলাদেশে গত ছয় মাসে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার—মেটার এই দুই প্ল্যাটফর্মেও ব্যবহারকারীর সংখ্যা ধারাবাহিকভাবে কমেছে।

এই সময়ের মধ্যে বাংলাদেশে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ৬ লাখ ৭০ হাজার কমেছে। আর মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা কমেছে ১ কোটির বেশি।

লিঙ্কডইন ব্যবহারকারীর সংখ্যা জানুয়ারিতে ছিল ১৮ লাখ, যা গত বছরের ডিসেম্বরে ৫০ লাখ ছিল বলে নেপোলিয়নক্যাট জানিয়েছে।

প্ল্যাটফর্মটি জানায়, বাংলাদেশের বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী (৬৭ দশমিক ৯ শতাংশ) পুরুষ। এছাড়া বাংলাদেশের ১৮-২৪ বছর বয়সী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি।

মেটার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা যেসব দেশে সবচেয়ে বেশি বেড়েছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

ভারতীয় নিউজ চ্যানেল এনডিটিভি এ মাসের শুরুতে মেটার বরাত দিয়ে জানায়, ‘২০২১ সালের তুলনায় ২০২২ সালের ডিসেম্বরে এসে ফেসবুকের দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধির শীর্ষ তিন দেশ হলো ভারত, ফিলিপাইন ও বাংলাদেশ।’

গ্লোবাল ডেটা ফার্ম স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ৪৭ লাখ। মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা হিসেবে বাংলাদেশের অবস্থান বিশ্বে দশম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com