রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নাটোরে বিসিক উদ্যোক্তা মেলা শুরু

জেলায় বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় বিসিক শিল্প নগরীতে ভার্চুয়ালী মেলার উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ নাদিম সারওয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান এবং বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি প্রদীপ কুমার আগরওয়ালা। বিসিক জেলা কার্যালয়ের উপ ব্যবস্থাপক দিলরুবা দীপ্তি স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র উদ্যোক্তারা দেশের অর্থনীতির প্রাণ। তাদের কার্যক্রম এবং উদ্ভাবনে অর্থনীতির গতি সঞ্চার হয়। সম্ভাবনাময় উদ্যোক্তাদের সহযোগিতা প্রদান করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
১০ দিনব্যাপী মেলায় নাটোর ছাড়াও রাজশাহী এবং পাবনা জেলার উদ্যোক্তারা ৫০টি স্টলে তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শন করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com