বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের ডাক প্রিয়াঙ্কার

তুরস্ক এবং সিরিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সকলকে এগিয়ে আসার অনুরোধ করেছেন বলিউড অভিনেত্রী ও গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি নোট লিখে তার লক্ষ লক্ষ ভক্ত-অনুগামীকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো থেকে হৃদয়বিদারক দৃশ্য শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, “বিধ্বংসী ভূমিকম্পের এক সপ্তাহ পরেও তুরস্ক এবং সিরিয়ার জনগণের যন্ত্রণা অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযান নিরলস। কিছু আশার মুহূর্ত তৈরি হয়েছে যেখানে একটি তিন মাস বয়সী শিশুকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা  হয়েছিল। অনেকে আছেন যারা এখনো আটকা পড়ে আছেন, অপেক্ষা করছেন এবং উদ্ধার পাওয়ার আশা করছেন। তাদের পরিবার কোনো অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করছে। এটা হৃদয়বিদারক।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com