রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য নিয়ে সংঘর্ষ বন্ধে শান্তি মিটিং

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চলের চরদীঘলদী ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে যুগযুগ ধরে হওয়া সংঘর্ষ বন্ধে শান্তি মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী চরদীঘলদী ইউনিয়নের বালুর মাঠে দুই গ্রুপের সকল অনুসারীরা আনুষ্ঠানিকভাবে এই শান্তি মিটিং এর আয়োজন করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার করা নিয়ে চরদীঘলদী এলাকায় দেড়শত বছর ধরে দফায় দফায় টেঁটাযুদ্ধ চলে আসছে। যুগ যুগ ধরে বিবাদমান দুই গ্রুপের মধ্যে অনুসারীদের মধ্যে চলা এসব সংঘর্ষে টেঁটাসহ আগ্নেয়াস্ত্রের ব্যবহারও হয়ে আসছে। এসব মারামারি, হানাহানি ও বর্বর টেঁটাযুদ্ধে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি, মামলা-হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন এলাকাবাসী।

এসব সংঘর্ষ বন্ধ করে এলাকায় শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হয় বিবাদমান দুই গ্রুপের অনুসারীরা। এ উপলক্ষে দুই গ্রুপের অনুসারীসহ এলাকার কয়েক হাজার লোকজনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয় শান্তি মিটিং।

এতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, শান্তি প্রতিষ্ঠায় ওই মিটিংয়ে প্রধান দুটি গ্রুপের লোকজন আর সংঘাতে জড়াবেন না বলে অঙ্গিকার করেছেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার বলেন, সভায় দুই পক্ষের লোকজনই ভবিষ্যতে আর কখনো টেঁটাযুদ্ধ করবে না বলে সকলের সম্মুখে শপথ গ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com