রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে বৈবাহিক অবস্থা লিখতে বাধ্য করা যাবে না: হাইকোর্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈবাহিক অবস্থা লিখতে বাধ্য করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্ছ এ রায় দেন।

জানা যায়, ২০১৩ সালে রাজশাহীতে দশম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। সেসময় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে একটি মামলা হয়। এ অবস্থায় মেয়েটি এসএসসি পরীক্ষার সময় একটি সন্তানের জন্ম দেন।

পরে ডিএনএ টেস্টে আসামির সন্তান বলে প্রমাণিত হয় শিশুটি। মামলায় আসামির যাবজ্জীবন কারাদন্ড হয়। কিন্তু পরে তিনি নার্সিং কলেজে ভর্তি হতে গেলে সন্তানের মা হওয়ায় ফরমে তাকে বিবাহিত অবস্থা লিখতে বলা হয়। কিন্তু সেটি না করায় নার্সিং কলেজে ভর্তি হতে পারেন না।

এ নিয়ে ২০১৭ সালে হাইকোর্টে একটি রিট করা হলে আদালত রুল দেন। সকালে রুল যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com