বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

কিয়েভের ওপর রুশ গোয়েন্দা বেলুন, গুলি করে ভূপাতিত

ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর ছয়টি রুশ গোয়েন্দা বেলুন শনাক্ত করে সেগুলোর বেশির ভাগকেই গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে বুধবার জানিয়েছে দেশটির সামরিক প্রশাসন।

যুক্তরাষ্ট্রের আকাশে কথিত চীনা গোয়েন্দা বেলুন নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের মতো ইউক্রেনও বেলুনগুলো সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ দেয়নি। তবে মেসেঞ্জিং অ্যাপ টেলিগ্রামে কিয়েভের সামরিক প্রশাসন জানায়, ‌’প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে যে বেলুনগুলো বাতাসে তাড়িত হয়ে চলে এসেছে।’

এতে আরো বলা হয়, ‘সম্ভবত আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করা ও ধ্বংস করার জন্যই এসব বেলুন ছাড়া হয়েছিল।’

এই ঘোষণার আগে ইউক্রেন বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেন, গোয়েন্দা ড্রোন রক্ষা করার জন্য রাশিয়া এখন এ ধরনের বেলুন পাঠিয়ে থাকতে পারে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।

ইহনাত বলেন, “ওরলান-১০-এর মতো গোয়েন্দা বিমান রাশিয়া এখন আরো কম ব্যবহার করে। তারা চিন্তা করছে, ‘আমরা কেন এসব বেলুন ব্যবহার করছি না?’ এ কারণে তারা এগুলো ব্যবহার করছে।”

কিয়েভের আকাশে রুশ বেলুন নিয়ে তাৎক্ষণিকভাবে মস্কোর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউক্রেনে হামলা করতে গিয়ে রাশিয়া কেবল বিপুলসংখ্যক ড্রোনই খোয়ায়নি, সেইসাথে তাদের ট্যাঙ্কের প্রায় অর্ধেক হারিয়ে ফেলেছে বলে ইন্টারন্যাশনঅল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) জানিয়েছে।

তবে গবেষণা কেন্দ্রটি বুধবার আরো জানায়, যুদ্ধের পরবর্তী পর্যায়ে আরো সক্রিয়ভাবে ব্যবহারের জন্য রাশিয়অ তার বিমানশক্তিকে অক্ষত রাখছে। সূত্র : আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com