বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সিম কার্ডের এক কোণা কাটা থাকে কেন?

সিম কার্ড মোবাইল ফোনের প্রাণ। খেয়াল করলে দেখবেন সি কার্ডের এক কোণা কাটা থাকে। কিন্তু কেন সিম কার্ড এমন ডিজাইনে তৈরি করা হয়? এর পেছনে রয়েছে বৈজ্ঞানকি ব্যাখ্যা।

প্রথমদিকের সিম কার্ডগুলো যখন তৈরি করা হয়েছিল তখন আজকের সিম কার্ডগুলোর মতো কোণা কাটা ছিল না। এর ফলে ব্যবহারকারীদের সিম ঢোকাতে অসুবিধা হতো এবং প্রায় সময়ই মানুষেরা সিমটি উল্টো করে ঢোকাতেন। যার কারণে অনেক সময় বিপাকে পড়তে হতো। এর কথা মাথায় রেখেই টেলিকম সংস্থাগুলো সিম কার্ডটির কোণা কাটা শুরু করে, যাতে লোকেদের ঢোকাতে সমস্যা না হয়।

বিগত কয়েক বছরে সিম কার্ডের গঠনের অনেক পরিবর্তন হয়েছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, আগে যে সিমের সাইজ বড় ছিল কিন্তু এখন সেই তুলনায় অনেক ছোট করা হয়েছে। কারণ বাজারে এখন যে ফোনগুলো আসছে তাতে শুধু ছোট সিম ব্যবহার করা হয়।

যদিও সিমের সঙ্গে পুরনো সাইজের স্লট দেওয়া হয়েছে যাতে পুরনো ফোনে সিম ঢোকানোর জন্য লোকেদের কাছে সেই বিকল্পটিও থাকে।

নতুন প্রযুক্তির সঙ্গে সঙ্গে জিনিসগুলো পরিবর্তিত হতে থাকে এবং গ্রাহকরা যাতে আরো ভালো ও সুবিধাজনক পরিষেবা পায় সেই প্রতিযোগিতায় নেমে পড়েছে টেলিকম সংস্থাগুলোও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com