বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

জনশুমারির দুই লাখ ট্যাব পাচ্ছে শিক্ষার্থীরা

দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’ প্রকল্পের আওতায় গত বছর তিন লাখ ৯৫ হাজার ট্যাব কেনে সরকার। এতে খরচ হয় ৪৪৭ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা। প্রায় আট মাস ধরে এসব ট্যাব পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) পড়ে আছে। এখন প্রায় দুই লাখ ট্যাব প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাচ্ছে মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীরা।

গৃহগণনা ও জনশুমারি প্রকল্পের আওতায় গত বছরের মে মাসে শেষ নাগাদ ট্যাবগুলো কেনে বিবিএস। এরপর ১৫ জুন শুরু হয় জনশুমারির কাজ। ২১ জুন শেষ হয়। এখন এই ট্যাবগুলো পড়ে আছে ঢাকার আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে। বিবিএস জানায়, বিপুল টাকায় কেনা এসব ট্যাব কোথায় ব্যবহার করা যায়, সে উপায় খুঁজছে বিবিএস। তবে সম্প্রতি ট্যাবগুলো প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com