শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঢাকা বারের নির্বাচনে বিএনপিপন্থি নীল প্যানেলের ভোট বর্জন

দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি নীল প্যানেলের প্রার্থীরা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ১ম দিনের ভোট গ্রহণ শেষে রাতে ভোট বর্জনের ঘোষণা দেন নীল প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।

এসময় নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন তারা। একইসঙ্গে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। এছাড়া আগামীকালের ভোট বর্জন করে অন্যান্য ভোটারদের ভোটদান থেকে বিরত থাকার অনুরোধ জানান।

দুই দিনব্যাপী এ নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয় আজ বুধবার। এদিন সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে এক ঘণ্টার জন্য বিরতি দিয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। ১৯ হাজার ৬১৮ ভোটারের মধ্যে ৫০২৮ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আহসান হাবীব।

আইনজীবী সমিতির কার্যকরী কমিটির ২৩টি পদের বিপরীতে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৩ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৩ জন করে মোট ৪৬ জন প্রার্থী হন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com