শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশের চারদিকে উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের ছোয়া বাংলাদেশ পুলিশে এসে লেগেছে। এমনকি বাংলাদেশ পুলিশের বিভিন্ন সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের শাল্লা থানা ক্যাম্পাসের নবনির্মিত ভবনের ‘স্টুডিও অ্যাপার্টমেন্ট’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের প্রতি যে জিরো টলারেন্সের নীতি সেই নীতিতে পুলিশ কাজ করে বাংলাদেশকে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, পুলিশ দীর্ঘদিন যাবৎ নির্বাচন নিয়ে কাজ করছে। এমনকি নির্বাচনে আইনশৃঙ্খলা কিভাবে পালন করতে হয় সেই বিষয়ে পুলিশের অভিজ্ঞতা রয়েছে। আগামী দিনে যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদ, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com