শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যুক্তরাষ্ট্রে মেডিকেল বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রে একটি মেডিকেল ফ্লাইট বিধ্বস্ত হয়ে পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন রোগীও রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নেভাদায় প্লেন বিধ্বস্তের ঘটনা ঘটে।

বিমানটির পরিচালনাকারী প্রতিষ্ঠান রেমসা হেলথের বরাতে রোববার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

এক বিবৃতিতে রেমসা হেলথ জানায়, ‘স্থানীয় সময় শুক্রবার রাতে ক্যালিফোর্নিয়া ও নেভাডার সীমান্তবর্তী এলাকায় বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেন্ট্রাল লিয়ন কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট আমাদের নিশ্চিত করেছে যে, বিমানে থাকা পাঁচ আরোহীর কেউই বেঁচে নেই।’

বিমানটিতে পাইলট ছাড়াও একজন নার্স, একজন প্যারামেডিক, একজন রোগী ও রোগীর এক স্বজন ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

লিয়ন কাউন্টি শেরিফের অফিস জানায়, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নেভাদার স্টেজকোচের কাছে বিমান দুর্ঘটনার বিষয়ে কল আসে স্থানীয় কর্তৃপক্ষের কাছে এবং দুই ঘণ্টা পরে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com