বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

অনলাইনেই ‘বাস্তব’ চুমু খাওয়ার ডিভাইস উদ্ভাবন

অনলাইনেই সঙ্গীকে ‘বাস্তব’ চুমু দেওয়ার ডিভাইস উদ্ভাবন করেছে চিনের চ্যাংচুও ভোকেশনাল ইনস্টিটিউট অব মেকাট্রনিক টেকনোলজি। ডিভাইসটি দূরে থাকা প্রিয়জনের সঙ্গে ঠোঁটে ঠোঁট ঠেকানোর উষ্ণতা পাইয়ে দেবে।

দূরে থাকা দম্পতি বা প্রেমিক-প্রেমিকারা এই ডিভাইসের মাধ্যমে ‘বাস্তব’ শারীরিক ঘণিষ্ঠতা, অর্থাৎ চুম্বনের ‘বাস্তব অনুভূতি’ নিতে পারবেন।

অবিকল ঠোঁটের আদলে তৈরি সিলিকনের এই ডিভাইসে রয়েছে প্রেশার সেন্সর ও অ্যাকিউরেটরস, যা ব্যবহারকারীদের পাইয়ে দেবে একবারে আসল ঠোঁটের স্পর্শ। সেই সঙ্গে শারীরিকভাবে গভীর চুম্বনের সময় একে অপরের ঠোঁটের উষ্ণতা ও চাপ অনুভূব করে এখানেও মিলবে সেই রকমের অনুভূতি। ব্যবহারকারীকে ফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।এরপর মোবাইলের পোর্টে ডিভাইসটি সংযুক্ত করে অ্যাপের মাধ্যমে ভিডিও কল করতে হবে। তারপর ডিভাইসটিতে মুখ দিয়ে চুমু খেয়ে ফোনের অপর প্রান্তে থাকা সঙ্গীর সঙ্গে ঠোঁটে ঠোঁট ঠেকানোর অভিজ্ঞতা পাওয়া যাবে।

ডিভাইসটির প্রধান উদ্ভাবক জিয়াং ঝংলি বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে আমি এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলাম। তার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ফোন। সেখান থেকেই এমন একটি ডিভাইস তৈরির অনুপ্রেরণা পাই।’

এদিকে অদ্ভুত এই ডিভাইসের কথা সোশ্যাল মিডিয়াতে জানাজানি হওয়ার পরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কোনো কোনো নেটিজেন এর প্রশংসা করলেও অনেকেই এই ডিভাইসের সমালোচনায় সরব হয়েছেন। কেউ একে ‘অশ্লীল’ বলে অভিহিত করেছেন। কেউ মনে করছেন অপ্রাপ্তবয়স্করা এর মধ্য দিয়ে অনৈতিক কিছুতে জড়িয়ে পড়তে পারে।

রসিকতা করে একজন লিখেছেন, ‘কল্পনায় দেখতে পাচ্ছি এই ডিভাইসের মাধ্যমে আমার প্রিয়তমাকে অনেকেই চুম্বন পাঠাচ্ছে, আমি এখনই প্রতারিত বোধ করছি।’ আরেকজন লিখেছেন, ‘এটি সত্যি দারুন আবিষ্কার, কিন্তু জিহ্বা কোথায়?’

চুম্বনের অভিনব এই ডিভাইসটি চীনের বৃহত্তম অনলাইন শপ তাওপাও-তে বিক্রি করা হচ্ছে। সেখানে ডিভাইসটির দাম দেখা গেছে প্রায় ২৮৮ ইউয়ান বা ৩৮ ডলার। এক জোড়ার দাম ৫৫০ ইউয়ান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com