সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

টিকটক ভিডিও বানাতে গিয়ে স্ত্রীকে চড়, স্বামীর ১ বছরের কারাদণ্ড

কটকে ভিডিও বানাতে গিয়ে একপর্যায়ে স্ত্রী গালে থাপ্পড় মারে স্বামী। আর এই ঘটনায় এক বছরের কারাদণ্ড হয়েছে ওই ব্যক্তির। খবর এনডিটিভি’র।

ইউরোপের দেশ স্পেনের উত্তরাঞ্চলীয় শহর সোরিয়াতে এ ঘটনা ঘটে। ২৮ জানুয়ারি সকালে টিকটকে লাইভে আসেন ওই দম্পতি। যেখানে ভুক্তভোগী নারীর সাথে তার স্বামী ছাড়াও আরও দুই পুরুষ ছিলেন। তারা মারামারি করবেন, আর তা সরাসরি টিকটকে দেখানো হবে-এমনটাই ছিল নিয়ম। পরে দর্শকদের ভোটে একজন বিজয়ী নির্বাচিত হবেন।

লাইভ শুরুর একপর্যায়ে স্ত্রীর গালে কষিয়ে চড় মারতে দেখা যায় অভিযুক্ত ব্যক্তিকে। এতে কেঁদে ফেলেন ওই নারী। পরে এ ভিডিও ভাইরাল হয়। যদিও ভুক্তভোগী নারী অভিযোগ করতে রাজি ছিলেন না। কিন্তু আইনি ঝামেলা এড়াতে পারেননি ওই ব্যক্তি।

পুলিশের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (২৭ ফেব্রুয়ারি) স্পেনের একটি আদালত অভিযুক্ত ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া তিনি আগামী তিন বছর তার স্ত্রীর ৩০০ মিটারের (১ হাজার ফুট) মধ্যে যেতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com