শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া সুলতানাকে মানসিক নির্যাতনের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম খানকে এ কমিটির আহবায়ক করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষক ড. মনিকৃষ্ণ মহন্ত এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. সাইকা কবীর নীতু।
তদন্ত কমিটির বিষয়ে ছাত্র উপদেষ্টা বলেন, ‘ অভিযোগের ভিত্তিতে আমরা দুই পক্ষের সাথে কথা বলেছি। আপাতত তাদের দুইজনকে দুটি ব্লকে রাখার জন্য হল প্রাধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী সাত কার্যদিবসের মধ্যে তারা তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের রিপোর্ট আমাদের হাতে আসলে সেটা আমরা শৃঙ্খলা কমিটির কাছে পাঠাবো। তদন্ত প্রতিবেদনে নির্যাতনের সত্যতা বেরিয়ে আসলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের এক শিক্ষার্থীকে ৭দিন যাবত মানসিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে একই হলের দোলন নামের এক সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এদিকে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) নির্যাতন সইতে না পেরে ভুক্তভোগী শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) ভর্তি করা হয়। তিনি বর্তমানে রামেকের ১৫ নং ওয়ার্ডে ভর্তি আছে