শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এনআইডি ছাড়া কাটা যাবে না ট্রেনের টিকিট

ট্রেনের টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক করছে সরকার। আজ বুধবার (১ মার্চ) থেকে তা কার্যকর হচ্ছে। বিদেশি নাগরিকদের ট্রেনের টিকিট সংগ্রহ করতে পাসপোর্ট দেখাতে হবে। আজ সকালে কমলাপুর রেলস্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম।

রেলওয়ে সূত্রে জানা যায়, টিকিট কালোবাজারি বন্ধ ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার সরকারি উদ্যোগের অংশ এটি করা হচ্ছে। সিদ্ধান্ত অনুসারে, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ যাচাইয়ের মাধ্যমে আন্তঃনগর ট্রেনের টিকিট কাটতে হবে। রেলের কর্মকর্তারা পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের মাধ্যমে টিকিট যাচাই করবেন। কেউ অন্যের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কেটে ভ্রমণ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৫ ফেব্রুয়ারি) রেল মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ‘ট্রেনের টিকিট কালোবাজারি প্রতিরোধ, বিনা টিকিটে ভ্রমণকারীর কাছ থেকে জরিমানা আদায়সহ বাংলাদেশ রেলওয়ে টিকিট ব্যবস্থা সেবা অন্তর্ভুক্ত করছে সরকার।’ তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের সেবা বৃদ্ধির লক্ষ্যে ‘টিকিট যার ভ্রমণ তার’ শীর্ষক স্লোগান সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে টিকিটিং ব্যবস্থায় পরিবর্তন আনছে সরকার।

মন্ত্রী জানান, নতুন এই পদ্ধতি চালু হলে কাউন্টার, অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট ক্রয়কারী যাত্রীগণ অনলাইনে অথবা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে যেকোনো সময় বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেমে খুব সহজে নিবন্ধন করতে পারবেন।

নুরুল ইসলাম সুজন আরও জানান, ১২ থেকে ১৮ বছর বয়সী যাত্রীরা পিতা বা মাতার নাম ও এনআইডি দ্বারা নিবন্ধনকৃত রেলওয়ের অ্যাকাউন্ট অথবা জন্মনিবন্ধন নম্বর ও জন্ম নিবন্ধন সনদ আপলোড করার মাধ্যমে এককভাবে টিকিট কিনতে পারবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com