শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মানিকছড়িতে স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন

প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। বুধবার (১লা মার্চ) সকাল ১০টায় উপজেলার দুর্গম দক্ষিণ হাফছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী।

এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভা.প্রা.) ডাঃ রনি কুমার দে’র সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচিংপ্রু মারমা।

প্রাণীসম্পদ সেবা সপ্তাহে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ, ডিম প্রদানের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণী লালন পালনে উদ্বুদ্ধকরণে এগিয়ে আসেন উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। আর এই কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন আল মদিনা ফার্মাসিউটিক্যালস ভেটেরিনারি লিমিটেডসহ বিভিন্ন ভেটেরিনারি মেডিসিন কোম্পানি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com