বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

‘শুকরান জাজিলান, মহাকাশ থেকে ‘আসসালামু আলাইকুম’

আমিরাতের দ্বিতীয় মহাকাশচারী হিসেবে এই যাত্রায় যুক্ত হয়েছেন মার্শাল আর্টপ্রেমী সুলতান আলনেয়াদি। মহাকাশে পৌঁছেই তিনি সবাইকে ‘আসসালামু আলাইকুম’ বলেছেন ‘শুকরান জাজিলান (অনেক ধন্যবাদ)’ বলে তার সংক্ষিপ্ত কথা শেষ করেন এই মহাকাশচারী।

ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্স বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) চার জন ক্রু পাঠিয়েছে। এদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একজন মহাকাশচারী ছিলেন। আমিরাতের দ্বিতীয় মহাকাশচারী হিসেবে এই যাত্রায় যুক্ত হয়েছেন মার্শাল আর্টপ্রেমী সুলতান আলনেয়াদি। মহাকাশে পৌঁছেই তিনি সবাইকে ‘আসসালামু আলাইকুম’ বলেছেন।

আলনেয়াদি বলেছেন, ‘সবাইকে ধন্যবাদ, আমার বাবা-মা, পরিবার, নেতৃত্ব এবং মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার। ধন্যবাদ সবাইকে যারা আমাদের প্রশিক্ষণ দিয়েছেন এবং প্রস্তুত করেছেন। ধন্যবাদ নাসা এবং স্পেস এক্স।’

মহাকাশে আলনেয়াদি চাঁদ এবং মঙ্গল গ্রহে ভবিষ্যত মিশনের প্রস্তুতির জন্য মানবদেহে মাইক্রোগ্রাভিটির প্রভাব নিয়ে অধ্যয়ন করবেন আলনেয়াদি। তিনি সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীতে ২০ বছর কাজ করেছেন। তিনি ব্রিটেনে ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন। পরে তিনি অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে ডেটা লিকেজ প্রতিরোধ প্রযুক্তির ওপর পিএইচডি করেন।

বৃহস্পতিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট উৎক্ষিপ্ত হয়। পৃথিবী থেকে ৪২০ কিলোমিটার দূরে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে শুক্রবার মহাকাশচারীরা পৌঁছান। সেখানে তারা ছয় মাস অবস্থান করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com