শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সিরিজ বাঁচানোর ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।
ইংল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হেরে যাওয়ায় ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থাকার রেকর্ড হুমকির মুখে পড়ে গেছে টাইগারদের। এমন অবস্থায় দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে মরিয়া বাংলাদেশ।
২০১৬ সালে এই ইংল্যান্ডের কাছেই ঘরের মাঠে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে হারের তেতো স্বাদ পেয়েছিলো বাংলাদেশ। এরপর টানা সাতটি ওয়ানডে সিরিজে জয় পায় টাইগাররা। তাই টাইগারদের আজ সিরিজে টিকে থাকার লড়াই।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুুদল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার, উইল জ্যাকস, মঈন আলি, স্যাম কারান, সাকিব মাহমুদ, আদিল রশিদ ও মার্ক উড।