শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যান নিল দুইজনের প্রাণ

রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় আকবর হোসেন (৪০) ও হাসান (৩০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। আজ শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।যাত্রাবাড়ী থানার সাব ইন্সপেক্টর সালমান রহমান জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় একটি সিএনজি দাঁড়িয়ে ছিল। পেছন থেকে একটি পিকআপ ভ্যান সিএনজিটিকে ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিক আপ ভ্যান টি জব্দ, চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com