সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মহাকাশযান স্পেসএক্স ড্রাগনের আন্তর্জাতিক স্টেশন অভিমুখে যাত্রা

নাসার দুই নভোচারী, একজন রুশ মহাকাশচারী এবং আমিরাতের দ্বিতীয় এক মহাকাশ ভ্রমন অভিলাসী যাত্রী নিয়ে একটি স্পেসএক্স ফ্যালকন ৯ রকেট বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অভিমুখে যাত্রা করেছে। একটি সরাসরি ভিডিও চিত্রে দেখানো হয়েছে, স্পেসএক্স ড্রাগন ক্রু-৬ মিশনটি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১২:৩৪ মিনিটে (গ্রিনীচ মান সময় ০৫:৩৪) ফ্লোরিডায় নাসা’র কেনেডি স্পেস সেন্টারের ৩৯এ উৎক্ষেপন মঞ্চ থেকে যাত্রা করেছে। গত সোমবার উৎক্ষেপনের কয়েক মিনিট আগে, ইঞ্জিন চালুর ইগনিশন ফ্লুইড সরবরাহকারী ফিল্টারে রকেটটি আটকে থাকার কারণে মিশনটির যাত্রা বাতিল করা হয়েছিল ।
নাসার প্রশাসক বিল  নেলসন এক বিবৃতিতে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আরেকটি ইতিহাস তৈরির মিশনের জন্য নাসা ও  স্পেস-এক্স টিমকে অভিনন্দন জানিয়েছেন। এন্ডেভার নামক ড্রাগন ক্রু ক্যাপসুলটি ২৪ ঘন্টার সমুদ্রযাত্রাশেষে শুক্রবার স্থানীয় সময় সকাল ১:১৭ মিনিটে (গ্রিনীচ মান সময় ০৬:১৭ ) আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ইএসএস-এ পৌঁছানোর কথা রয়েছে। নাসা’র স্টিফেন  বোয়েন ও ওয়ারেন হোবার্গ, রাশিয়ার আন্দ্রে ফেদিয়েভ এবং সংযুক্ত আরব আমিরাতের সুলতান আল-নেয়াদি কক্ষপথে ছয় মাস কাটাবেন।
৪১ বছর বয়সী নেয়াদি হবেন আরব দেশের চতুর্থ মহাকাশচারী এবং সংযুক্ত আরব আমিরাত থেকে মহাকাশে যাত্রা করা দ্বিতীয় নভোনারী। তার স্বদেশের হাজ্জা আল-মনসুরি ২০১৯ সালে আট দিনের একটি মিশনে মহাকাশে উড়েছিল। এছাড়া নিয়াদি,  হোবার্গ, এনডেভার পাইলট ও রুশ মিশনের বিশেষজ্ঞ ফেদিয়াভ – এরা সকলেই প্রথম এবার মহাকাশে যাত্রা করবেন।
ইউক্রেনে রুশ অভিযানের পর থেকে, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে তীব্র বিরোধিতা থাকলেও,  ‘মহাকাশ সহযোগিতা’ একটি বিরল ক্ষেত্র হিসেবে বহাল রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com