বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সিদ্দিক বাজারে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু

বুধবার (০৮ মার্চ) সকাল সাড়ে ৯টা নাগাদ উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থল এবং আশপাশের কয়েক মিটার এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

এ ঘটনায় কোনো তদন্ত কমিটি গঠন হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমরা বলতে পারছি না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি।

এর আগে মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিক বাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com