বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

সালমানের ‘তেরে নাম’ ছবির পরিচালক আর নেই

পরিচালনা ও অভিনয় দুটিই সমদক্ষতায় পালন করেছেন সতীশ কৌশিক। দুদিন আগেই জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার আয়োজিত হোলির উৎসবেও হাজির হয়েছিলেন তিনি।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হয় সতীশের। তড়িঘড়ি দিল্লিতে হাসপাতালে নিয়ে আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন ‘তেরে নাম’ খ্যাত পরিচালক সতীশ কৌশিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর খবর দেন বন্ধু অনুপম খের।

বৃহস্পতিবার সকালে নিজের করা টুইটে অনুপম লেখেন, ‘আমি জানি, জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যু। কিন্তু আমি কখনও ভাবিনি আমার প্রিয় বন্ধুর জন্য কোনোদিন আমাকে এটা লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ। তোমার মতো বন্ধুর অনুপস্থিতিতে জীবন বদলে যাবে। ওম শান্তি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com