শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রংপুরে বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রংপুরের পাগলাপীর ভিন্নজগৎ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রংপুরের উপ-পরিচালক আব্দুল হামিদ।

গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, জলঢাকা থেকে ছেড়ে আসা ময়না পরিবহনের এক বাস সকাল আনুমানিক সাড়ে ৮টার সময় পাগলাপীর পার হয়ে বটতলা নামক স্থানে ভিন্ন জগৎ সড়কের খাদে পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলেই দুজন পুরুষ মারা গেছেন। একজনের আনুমানিক বয়স ২৫ ও অন্যজনের ৪৫ হবে। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

গাড়ির নিচে আটকা পড়াদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com