শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় নেমসন কনটেইনার ডিপোর বাইরে একটি তুলার গুদামে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দুপুর সোয়া ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে তাঁদের চারটি দল আগুন নেভানোর কাজ শুরু করে। কী কারণে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, যে গুদামে আগুন লেগেছে, সেটি নেমসন কনটেইনার ডিপো কর্তৃপক্ষ ব্যবহার করছে। তুলা বান্ডিল আকারে সেখানে রাখা ছিল। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই তাঁরা আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু আশপাশে পানির উৎস নেই বলে আগুন নেভাতে দেরি হচ্ছে।

সরেজমিন ওই ডিপোর সামনে দেখা যায়, ফায়ার সার্ভিসের সদস্যদের স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে সহযোগিতা করছেন। উৎসুক জনতা সেখানে ভিড় করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com