বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

কাতার সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার এক সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কাতার সফরের বিষয়ে তথ্য জানাতে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

গত ৪ মার্চ স্বল্পন্নোত দেশগুলোর (এলডিসি) বিষয়ে জাতিসংঘের পঞ্চম সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার যান।

তিনি গত ৮ মার্চ কাতারের দোহা থেকে দেশে ফেরেন। এ সফরের নানা অর্জনের বিষয়ে আজ সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com