বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে

দণ্ড স্থগিত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর জন্য মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।

রোববার বিষয়টি নিশ্চিত করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি সাংবাদিকদের জানান, আগের দুটি শর্তেই তাকে মুক্তি দেওয়ার জন্য মতামত দিয়েছে মন্ত্রণালয়।

এর আগেও বেগম জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়, তখন দুটি শর্ত দেওয়া হয়। দুটি শর্তের মধ্যে রয়েছে- তিনি ঢাকায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না। শেষবার যখন মেয়াদ বাড়ানো হয়, তখনো এই শর্তগুলো ছিল।

প্রসঙ্গত, খালেদার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হবে। এ অবস্থায় কিছুদিন আগে খালেদার মুক্তির মেয়াদ বাড়ানো এবং চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com