শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এখনও নিবন্ধন করেনি ৪০ হাজারের বেশি হজযাত্রী

হজের দ্বিতীয় দফায় চূড়ান্ত নিবন্ধনের দুই দিন বাকি থাকলেও এখনও নিবন্ধন করেনি ৪০ হাজারের বেশি হজযাত্রী। এ জন্য এ বছর অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে দায়ী করছেন হজযাত্রীরা। নিবন্ধন কার্যক্রম শেষ না হওয়ায় সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে হজযাত্রীদের দাবি নাকচ করে ধর্মপ্রতিমন্ত্রী বলছেন, হজ প্যাকেজ কমানো সম্ভব নয়।

কেরানীগঞ্জের ব্যবসায়ী জাহাঙ্গীর হাসান। হজে যাওয়ার জন্য প্রাক নিবন্ধন করেছিলেন ২০১৯ সালে। এজেন্সির সাথে চুক্তি হয় সাড়ে ৪ লাখ টাকার। এ বছর হজে যাওয়ার সুযোগ থাকলেও দিতে হচ্ছে বাড়তি তিন লাখ টাকা। তাই এখনও চূড়ান্ত নিবন্ধন করতে পারেননি জাহাঙ্গীর।

জাহাঙ্গীরের মতোই অবস্থা বেশিরভাগ হজযাত্রীর। তাদের প্রায় সবাই ২০১৯ বা ২০২০ সালে প্রাক নিবন্ধন করেন। সে বছর সর্বনিম্ন হজ প্যাকেজ ছিল ৩ লাখ ৪৪ হাজার টাকা, অথচ এ বছর প্যাকেজ ৬ লাখ ৮৩ হাজার টাকা।

এ জন্য চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়ায় ধীরগতি দেখা দিয়েছে। ২৮ ফেব্রুয়ারির পর প্রথমে ৭ মার্চ এবং পরে ১৬ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়। এর পরও নিবন্ধনের বাকি ৪০ হাজারের বেশি হজযাত্রীর।

ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল জানিয়েছেন, কয়েকটি খাতে এবার হজযাত্রায় অস্বাভাবিক মূল্য বেড়েছে। গত বছরের চেয়ে বিমান ভাড়া বেড়েছে ৫৭ হাজার টাকা। ২০২২ সালের তুলনায় সার্ভিস চার্জও বেড়েছে এক লাখ টাকার বেশি। সৌদি আরবের কারণেই হজ প্যাকেজ বাড়ানো হয়েছে।

বুধবারের মধ্যে সব হজযাত্রীর নিবন্ধন শেষ না হলে সময় আরও বাড়ানোর দাবি হজ এজেন্সিগুলোর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com