শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইবিতে রোভার স্কাউট গ্রুপের সহচর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রোভার স্কাউট গ্রুপের সহচর পর্যায়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন ইবি রোভার স্কাউট গ্রুপের আরএসএল প্রফেসর ড. কামরুল হাসান। পরীক্ষা পর্যবেক্ষণ করেন সংগঠনটির ইউনিট কাউন্সিলের সভাপতি মুসা হাসেমী ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ সহ অন্য সদস্যরা।

এ বিষয়ে আরএসএল প্রফেসর ড. কামরুল হাসান বলেন, স্কাউট আন্দোলনে যুক্ত হবার প্রাথমিক বাছাই আজ সম্পন্ন হলো৷ আমি আশাবাদী শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্কাউটিং কার্যক্রমকে আরও বেশি গতিশীল করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com