শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিমান ভাড়াসহ সবকিছুর ফি বাড়ায় হজ প্যাকেজের দাম বৃদ্ধি

ডলারের দাম বৃদ্ধি, বিমান ও বাসা ভাড়া এবং মোয়াল্লেম ফি বাড়ায় হজ প্যাকেজের দাম বাড়ানো হয়েছে বলে হাইকোর্টকে অবগত করেছে ধর্ম মন্ত্রণালয়।

বুধবার (১৫ মার্চ) সকালে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানায় মন্ত্রণালয়।

এর আগে, মঙ্গলবার (১৪ মার্চ) শুনানিকালে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করে হজের প্যাকেজ ঘোষণাকে ‘অমানবিক’ উল্লেখ করে হাইকোর্ট বলেন, বিমানের লোকসানের দায় হজযাত্রীদের ‌ওপর চাপাতে পারে না সরকার।

বেঞ্চ আরও বলেন, এই ব্যয়বহুল হজ প্যাকেজ নির্ধারণের সঙ্গে যারা জড়িত, তারা পাপের ভাগিদার হবেন।

এবারের সরকারি হজ প্যাকেজ ৬ লাখ ৮৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজ ব্যয়বহুল উল্লেখ করে প্যাকেজের খরচ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণে সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান একটি রিট আবেদন করেন।

এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এর বাইরেও হজ পালনকারীদের কোরবানি বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে। চুক্তি অনুযায়ী এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com