শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জুনের মধ্যে তিন ধাপে ৫ সিটির নির্বাচন: ইসি সচিব

আগামী ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যে তিন ধাপে গাজীপুরসহ ৫ সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম। সিটির এই ভোট ইভিএম আর সিসিটিভি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা কমিশনের রয়েছে বলে জানান তিনি।

বুধবার চলতি কমিশনের ১৬তম সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব জাহাংগীর আলম।

অর্থমন্ত্রনালয় অর্থ ছাড় করলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তবে কতটি আসনে হবে তা পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।

বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্ব আগারগাঁও নির্বাচন ভবনে শুরু হয় কমিশন সভা। আসছে দ্বাদশ জাতীয় নির্বচনে ইভিএম এর ব্যবহার।নভেম্বরের মধ্যে মেয়াদ শেষ হওয়া ৫ সিটি নির্বাচনের ভোট। আর প্রবাসীদের ভোটার করার বিষয়টি ছিলো এই সভার এজেন্ডা।

কমিশন সভা শেষে সাংবাদিকদের ইসি সচিব জাহাংগীর আলম জানান, কমিশনের হাতে থাকা এক লাখের বেশি ইভিএম মেরামতে অর্থমন্ত্রনালয়ের সবুজ সংকেতের অপেক্ষায় কমিশন। অর্থ বরাদ্দের উপর নির্ভর করবে আসছে নির্বাচনে কতো আসনে হচ্ছে এই মেশিনের ব্যবহার।

এদিকে মেয়াদ পূর্ণ হতে যাওয়া গাজীপুর, খুলনা, রাজশাহী, সিলেট ও রবিশাল সিটিতে তিন ধাপে ভোট করার পরিকল্পনা ইসির। এসএসসি পরীক্ষার পরে ভোট হবে ইভিএমএ থাকবে সিসিটিভি।

ঈদুল ফিতরের পরে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের ভোটার করার পাইলট প্রকল্প শুরু হবে বলেও জানান ইসি সচিব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com