শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনী কমিটি নিয়ে বিরোধ, সাংবাদিকসহ আহত ১১

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আট সাংবাদিকসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বর্তমান কমিটির সিনিয়র সহ-সম্পাদক মাহফুজ বিন ইউসুফসহ পাঁচ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৫ মার্চ) দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

বুধবার সকাল ১০টা থেকে ২০২৩-২৪ মেয়াদে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, শুরু হয় দুপুর ২টার পর। কমিটির আহ্বায়ক নিয়োগ নিয়ে বিরোধের জেরে ভোটগ্রহণ শুরু হতে দেরি হয়। ১৪টি পদে কমিটি নির্বাচনে আজ ও আগামীকাল হবে এই ভোট গ্রহণ।

সোমবার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সাবেক বিচারপতি মো. মুনসুরুল হক চৌধুরী পদত্যাগ করায় ভোটগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়। মঙ্গলবার বিকাল থেকেই আওয়ামী পন্থীদের সাদা প্যানেল ও বিএনপি-জামায়াত পন্থীদের নিল প্যানেল মুখোমুখি অবস্থানে রয়েছে। রাতেই ছিঁড়ে ফেলা হয় প্রায় তিন হাজার ব্যালট পেপার।

দুপক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com