বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৪ জন যাত্রীর প্রাণহানি হয়েছে। আজ রবিবার (১৯ মার্চ) সকালে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ঢাকার উদ্দেশ্যে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৪ জনের মতো যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। কোথা থেকে বাসটি ছেড়ে এসেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।