শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ইকুয়েডর ও পেরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত এই দুইদেশে কমপক্ষে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় সময় শনিবার ইকুয়েডরের উপকূলীয় দক্ষিণাঞ্চল এবং পেরুর উত্তরাঞ্চলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। এর জেরে সেখানে বেশ কিছু বাড়ি, স্কুল ও চিকিৎসা কেন্দ্রের কাঠামোগত ক্ষতি হয়েছে।