বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

পাইকগাছায় ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

পাইকগাছায় ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে আলোচনা সভা ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজান আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক রুহুল আমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উত্তম কুমার কুণ্ড, আবুল কালাম আজাদ, ডল্টন রায়, দেবদাশ রায়, স্বরাজ উদ্দীন, মফিজুর রহমান, ইয়াছিন আলী খান, এনামুল হক ও আফজাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ১০টি স্টল স্থান পায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com