শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সৌদিতে রোজা শুরু ২৩ মার্চ থেকে

সৌদি আরবে পবিত্র রজমান মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশটিতে আগামী ২৩ মার্চ থেকে রমজান মাস শুরু হবে। মঙ্গলবার সৌদির সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের কোথাও পবিত্র রজমান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে দেশটিতে ২২ মার্চ হবে শাবান মাসের শেষ দিন। আর রমজান মাস শুরু হবে আগামী ২৩ মার্চ।

মুসলিমরা চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ করে। চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী, আরবি ১২ মাসে ৩৫৪ বা ৩৫৫ দিন হয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করেই আরবি ক্যালেন্ডারের নবম এই রমজান মাস শুরু হয়।

জানা গেছে, রমজানের চাঁদ দেখা নিশ্চিত করতে বুধবারও সৌদির জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেবে।

ইসলামে প্রত্যেক সুস্থ ও সবল মুসলিমের জন্য রোজা পালন ফরজ। মুসলিমরা রমজান মাসকে আত্মিক পরিশুদ্ধির অংশ হিসেবে বিবেচনা করে। পবিত্র এই মাসেই কোরআন নাজিল হওয়া শুরু হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com