সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হবিগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ল্যাপটপ প্রদান

জেলার সদর উপজেলায় আজ মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার লক্ষ্যে ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সরকারি ল্যাপটপ প্রদান করা হয়েছে।
আজ সোমবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এসব
ল্যাপটপ বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মওলা, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা একেএম সাইদুল হক প্রমুখ।
পরে, সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলায় চারজন ক্যান্সার আক্রান্ত রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com