শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জাতীয় স্মৃতিসৌধে বিএনপি শ্রদ্ধা নিবেদন

জাতির সূর্য সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাল বিএনপি। রোববার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুলেল তোরণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলটির নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদ দলের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি।

মহাসচিব বলেন, বাংলাদেশ স্বাধীনতা অর্জনের জন্য সকল শহীদরা প্রাণ দিয়েছেন। আমাদের লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের যে সকল নেতা-নেত্রীবর্গ স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com