শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যানজটে সকাল থেকেই নগরবাসীর ভোগান্তি

তিন দিনের ছুটি শেষে রোজার প্রথম অফিসের দিনেই যানজটের ভোগান্তিতে পড়েছে নগরবাসী। সোমবার (২৭ মার্চ) সকাল থেকে রাজধানীর প্রায় প্রতিটি সড়কেই অতিরিক্ত গাড়ির চাপ।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন গাজীপুর থেকে বিমানবন্দর হয়ে মহাখালী সড়কের যাত্রীরা। এ ছাড়া বাড্ডা, রামপুরা, কাকরাইল, যাত্রাবাড়ি, ফার্মগেইট, গুলিস্তান, মিরপুর রোডসহ বিভিন্ন এলাকার ইন্টার সেকশনগুলোতে দীর্ঘক্ষণ থেমে থাকে গাড়ি।

যাত্রীরা জানান, তিন দিনের টানা ছুটি কাটিয়ে অনেকে ঢাকার বাইরে থেকে কর্মস্থলে যোগ দিতে এসেছেন, তারা বেশি সমস্যায় পড়েছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে গাড়ির চাপ কমতে থাকে।

সোমবার থেকে কার্যকর হচ্ছে রমজান উপলক্ষে সরকারি অফিসের নতুন সময়সূচী। সকাল ৯টা থেকে শুরু হয়ে অফিস চলবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com