সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রেমিকার সঙ্গে হোটেলে স্ত্রীর রোমান্স যেভাবে ধরলেন স্বামী

‘২০১৪ সালে আমাদের বিয়ে হয়। কর্মসূত্রে আমায় নাইট শিফট করতে হয়। একদিন মাঝরাতে যখন আমি অফিসের কাজে ছিলাম, তখন দেখি আমার গাড়ি অন্য কেউ চালাচ্ছে। ট্র্যাকারে দেখতে পেলাম গাড়িটি একটি হোটেলের সামনে এসে থেমেছে। ভোর ৫টার সময় গাড়িটি আমার বাড়িতে ফেরত যায়। আমি পরে ওই হোটেলে গিয়ে জানতে পারি, আমার স্ত্রী আর অন্য পুরুষের নামে হোটেলে ওই দিন রুম বুক ছিল।’ হোটেলে প্রেমিকের সঙ্গে স্ত্রীর রাত কাটানোর ঘটনা হাতেনাতে ধরলেন স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।

পরে স্থানীয় আদালতে ওই স্বামী অনুরোধ জানান, যাতে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার আদেশ দেয়। গাড়ির জিপিএস ট্র্যাকার ঘাঁটতে গিয়েই সব বেরিয়ে আসে।

ভুক্তভোগী স্বামী বলেন, ‘২০২০ সালে আমি যখন গাড়ি কিনি, তখনই গাড়িতে জিপিএস ট্র্যাকিং সিস্টেম লাগান। এই বিষয়টি আমার স্ত্রী জানত না। জিপিএস ট্র্যাকারটা আমি আমার ফোনের সঙ্গে সংযোগ দিয়ে রেখেছিলাম।

বাড়ি ফিরে ওই ব্যক্তি পুরো ঘটনা সম্বন্ধে স্ত্রীর কাছে জানতে চান। প্রথমে অস্বীকার করলেও, পরে সম্পর্কের কথা স্বীকার করেন ওই নারী। এ নিয়ে স্ত্রী ও তার প্রেমিকের সঙ্গে ভুক্তভোগীর তর্ক হয় বলেও জানিয়েছেন। তর্কের একপর্যায়ে দুজনে মিলে ওই ব্যক্তিকে খুনের হুমকি দেয় বলেও অভিযোগ যুবকের।

বর্তমানে স্ত্রী অন্যত্র বসবাস করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী। জিপিএস সম্বন্ধে স্ত্রীর ধারণা না থাকায়, বিষয়টি হাতেনাতে ধরা সম্ভব হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

এদিকে পুলিশকে যুবকের স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ জানিয়েছে, ওই নারী এখন শহরে নেই, তার কাছে নোটিশ পাঠানো হয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com