শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জাপোরিঝিয়া অঞ্চল পরিদর্শনে আইএইএ প্রধান ও জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সোমবার বলেছেন, তারা জাপোরঝিয়ার দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চল পরিদর্শন করেছেন। এর কিছু অংশের নিয়ন্ত্রণ রুশ বাহিনীর দখলে। খবর এএফপি’র।
গ্রোসি টুইটার বার্তায় লিখেছেন, ‘আমি আজ (সোমবার) জাপোরিঝিয়া সিটিতে জেলেনস্কির সাথে সাক্ষাত করেছি এবং জাপোরিঝিয়া এনপিপি (পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র) ও এর কর্মীদের সুরক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেছি।’
তিনি আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার কথা উল্লেখ করে বলেন, ‘আমি ইউক্রেনের পরমাণু স্থাপনার প্রতি আইএইএ’র পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত  করেছি।’
জাপোরিঝিয়া হচ্ছে ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এক বছর আগে রাশিয়া এটি দখল করেছিল।
এরআগে সোমবার জেলেনস্কি বলেছিলেন, তিনি জাপোরিঝিয়া অঞ্চলে ইউক্রেনের সামরিক অবস্থান পরিদর্শন করেছেন।
নিজের এবং ইউক্রেনীয় সেনাদের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জেলেনস্কি বলেন, ‘আজ এখানে আমাদের সামরিক বাহিনীর পাশে থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’
সেখানে তিনি বলেন, এ যুদ্ধে ‘আমরা অবশ্যই জিতবো।’
প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এ সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট স্থানীয় একটি কমান্ড পোস্ট পরিদর্শন করেন।
জেলেনস্কি গত সপ্তাহে খেরসনের দক্ষিণাঞ্চল এবং পূর্ব দোনেৎস্ক অঞ্চলে সামরিক অবস্থান পরিদর্শন করার পর তিনি জাপোরিঝিয়া সফর করনে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com