শনিবার, ২৭ Jun ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যে অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে পারে রাশিয়া

নিজেদের প্রচারণার ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা বিশ্বাস করেন যে, রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালে তারা এমন প্রতিরোধক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম যে, এরপর মস্কো আর জবাব দেওয়ার মতো অবস্থায় থাকবে না। এটা অদূরদর্শী এক বোকামি এবং খুবই বিপজ্জনক।

রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রসহ যে কোনো শত্রুকে ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র মস্কোর আছে বলে হুশিয়ার করেছেন রুশ নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ।

সোমবার রাষ্ট্রীয় রোসিসকায়া গেজেটা পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াশিংটন মস্কোর পারমাণবিক সক্ষমতাকে খাটো করে দেখছে বলেও অভিযোগ করেন তিনি।

পাত্রুশেভ বলেন, রাশিয়া ধৈর্যশীল এবং সামরিকভাবে নিজেদের সুযোগ-সুবিধা থাকা নিয়ে কাউকে ভয়ও দেখায় না। তবে রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে দেশটির হাতে বিশেষ আধুনিক অস্ত্র আছে, যেগুলো দিয়ে যুক্তরাষ্ট্রসহ যেকোনও শত্রুকে ধ্বংস করে দেওয়া যায়।

পুতিন বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেওয়ার পর পশ্চিমাদের নিন্দা ও সমালোচনার মুখে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি পাত্রুশেভ এই হুশিয়ারি দিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com