শনিবার, ২৭ Jun ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মার্কিন সাংবাদিক গ্রেপ্তার : মার্কিনিদের দ্রুত রাশিয়া ছাড়তে বলল হোয়াইট হাউস

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় ইভান গার্শকোভিচ নামের আমেরিকান এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। ইভান ওয়াল স্ট্রিট জার্নালে মস্কোর প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি রুশ বংশোদ্ভূত হলেও আমেরিকার নাগরিক।

রুশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি জানিয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন তথ্য হস্তগত করার চেষ্টা করছিলেন ৩১ বছর বয়সী ইভান। আমেরিকার হয়েই এই গুপ্তচরবৃত্তি করতেন তিনি।

দোষী সাব্যস্ত হলে ইভানের ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে এখনো পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ দেয়নি ক্রেমলিন।

এদিকে মার্কিনিদের দ্রুত রাশিয়া ছাড়তে অনুরোধ জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যাঁ পিয়েরে’র দেওয়া এক বিবৃতিতে এমনটা জানা গেছে। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও এমন আহ্বান জানিয়েছেন।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে রাশিয়ায় বসবাসরত ও ভ্রমণরত মার্কিন নাগরিকদের দেশটি ছাড়তে বলা হয়। এর আগে, রাশিয়ায় একজন মার্কিন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সরকার গভীরভাবে উদ্বিগ্ন।

প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের ওই সাংবাদিককে গ্রেফতারের পরই গতকাল বৃহস্পতিবার টুইটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, ‘আপনি রাশিয়ায় বসবাস বা ভ্রমণরত মার্কিন নাগরিক হয়ে থাকলে অনুগ্রহ করে অবিলম্বে সেই দেশ ত্যাগ করুন।’

রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি জানায়, গুপ্তচরবৃত্তির অভিযোগে তারা আটককৃত মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচ। তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে এবং আগামী ২৯ মে পর্যন্ত কারাগারে রাখার আদেশ দিয়েছেন মস্কোর একটি আদালত।

এদিকে, সাংবাদিক ইভান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালে রাশিয়ার অর্থনীতি ও সামরিক ব্যয় নিয়ে একটি প্রতিবেদন করেছিলেন ইভান। সূত্র : রয়টার্স ও দ্য গার্ডিয়ান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com